ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

সমালোচনার ঝড়, ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো ‘রূপান্তর’

প্রতিবছরই ঈদের নাটকে নজর কাড়েন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এবার তার ভিন্নতা ঘটল। ঈদে তার অভিনীত নাটক ‘রূপান্তর’র কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জোভান।

নাটকটি নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। ফলে বাধ্য হয়ে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘রূপান্তর’ নাটকটি।নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে নাম ভূমিকায় অভিনয় করেন জোভান। মূলত ট্রান্সজেন্ডার বিষয়টিকে কেন্দ্র করি নির্মিত হয়েছে নাটকটি। শুধু জোভানই নন, বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন নাটকের নির্মাতাও।

নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নাটক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নেটদুনিয়ায় বলা হচ্ছে— ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে ভালোভাবে না জেনেই মনগড়া কথা বলছেন নির্মাতা।

অন্য একটি পক্ষের দাবি, ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো নাটকটি। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জোভান ও নির্মাতা রিংকু।

দেশের এক গণমাধ্যমে রিংকু বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই দেখছি, আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না।

ইউটিউব থেকে কেন নাটকটি সরিয়ে নেওয়া হলো সে বিষয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। তবে তার ধারণা, ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকে চ্যানেলটিকে রিপোর্ট করছিলেন। মূলত এ কারণে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে।

‘রুপান্তর’ নাটকটির গল্প এগিয়েছে জোভানকে নিয়ে। এই অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

তবে নাটকটি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকে ব্যক্তিগত আক্রমণ করায় অবাক হচ্ছেন বলে একটি গণমাধ্যমে জোভান বলেন, ‘বিষয়টি মোটেও কাম্য নয়। নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আবার দর্শকেরাই বলেন, একই ধরনের চরিত্রে বারবার আমাদের দেখে নাকি তারা বিরক্ত!

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

সমালোচনার ঝড়, ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো ‘রূপান্তর’

আপডেট সময় : ০৮:২৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪