ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ওপেন এআই’র দুর্নীতি ফাঁস করা যুবকের রহস্যজনক মৃ/ত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজ ফ্লাট থকে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) উৎপাদনকারী কোম্পানি ‘ওপেন এআই’-এর সাবেক কর্মী এবং প্রতিষ্ঠানটির দুর্নীতির তথ্য ফাঁসকারী সুচির বালাজির (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের বুচানন স্ট্রিট এলাকার নিজ ফ্লাট থেকে গত ২৬ নভেম্বর ভারতীয় মার্কিন তরুণ সুচির বালাজির লাশ উদ্ধার করে পুলিশ। কেন এতদিন তা গোপন রাখা হয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

সংবাদমাধ্যমে জানানোর মতো কোনো তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই বলে জানিয়েছেন সান ফ্রান্সিসকো পুলিশের এক কর্মকর্তা।

বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর একটি ওপেন এআই। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি এই কোম্পানির তৈরি অ্যাপ। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই কোম্পানির কর্মী ছিলেন সুচির বালাজি। গত আগস্টে নিউইয়র্ক টাইমসে ওপেন এআই’র দুর্নীতি ফাঁস করেন তিনি।

তবে বালাজির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হওয়ার পর এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছে ওপেন এআই। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘এই হৃদয়বিদারক সংবাদে আমরা শোকাহত। সুচিরের স্বজনরা এখন কঠিন সময় পার করছেন। আমরা তাদের সঙ্গে আছি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ওপেন এআই’র দুর্নীতি ফাঁস করা যুবকের রহস্যজনক মৃ/ত্যু

আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪