সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আইজিপি আজ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

পুলিশ প্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম নিরাপদে পালন করতে পারবেন। দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না, তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে যখনই আমরা কোন ঘটনার খবর পেয়েছি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইজিপি আরও বলেন, দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে।

আইজিপি জাতীয় জরুরি সেবা-৯৯৯, পুলিশ হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশের কন্ট্রোল রুম এবং নিকটস্থ থানায় তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা সন্ত্রাস লালন-পালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কেউ চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল। এখন এ হত্যা মামলার তদন্ত পুনরায় শুরু হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল। এখন তদন্ত পুনরায় শুরু হয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আইজিপি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং হিন্দু নেতৃবৃন্দ আইজিপির সঙ্গে ছিলেন। পরে আইজিপি বলদেব জিউর আখড়া ও শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি

আপডেট সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪