সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

আ.লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ব্যাংক হিসাব জব্দ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং সিআরআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ইয়াং বাংলার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়।

বিএফআইইউর চিঠিতে বলা হয়, তাদের লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

পাঠানো চিঠিতে সিআরআই ও ইয়াং বাংলা প্রজেক্টের জাতীয় পরিচয়পত্র নম্বরে ট্রাস্টিদের নাম রয়েছে। ট্রাস্টি হিসেবে সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও নসরুল হামিদের নাম উল্লেখ করা হয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে- সুধা সদন, বাড়ি ৫৪, রোড-৫, ধানমন্ডি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় : ০২:৪৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪