সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

আন্দোলনে নিহত: পরীক্ষার হলে নেই আহনাফ, রয়ে গেল তার নাম

দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আজ রোববার (১৮ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় সরকার।

অন্যান্য স্কুলের মতো রাজধানীর বিএএফ শাহীন কলেজও আজ খুলেছে। ক্লাসে-পরীক্ষার টেবিলে ছাত্র-ছাত্রীরা ফিরলেও ফেরেনি আন্দোলনে বুলেটবিদ্ধ হয়ে প্রাণ হারানো এ কলেজের শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফ। আহনাফের টেবিলটা আজ ছিল ফাঁকা। তার স্মরণে বন্ধুরা সেখানে ফুল রেখেছেন।আহনাফ ছিলেন একাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০২৫ সালে তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন আহনাফ। আন্দোলনে অংশ নিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে একবার বাসায়ও ফিরেছিলেন।কিন্তু গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে গুলিতে প্রাণ হারান আহনাফ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

আন্দোলনে নিহত: পরীক্ষার হলে নেই আহনাফ, রয়ে গেল তার নাম

আপডেট সময় : ১২:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪