সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যার পানিতে ঘুরতে এসে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পোতাজিয়া যদুর জোলা  এলাকায় এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান।

নিহতরা হলেন- উপজেলার পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৮) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (২০)

স্থানীয়রা জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ৯ বন্ধু মিলে একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে উপজেলার জদুর জোলা খেয়া ঘাট থেকে রেশমবাড়ির দিকে রওনা হয়। পোতাজিয়া চারমাথা এলাকায় পৌছলে নৌকাটি পানিতে ডুবে যায়। এরপর ৭ বন্ধু সাতরিয়ে তীরে উঠতে পারলেও সজল ও তন্ময় পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।

পরে শাহজাদপুর থানার ওসি মো. সবুজ রানা জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতদের স্বজনেরা নিয়ে তাদের বাড়িতে যান । আহত একজনকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মকবুল হোসেন জানান, যেখানে নৌকাটি ডুবেছিল সেখানে অনেক পানি ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকিরা সাতরিয়ে তীরে উঠেছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু

আপডেট সময় : ০৩:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪