ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভারতীয় আমদানিকারকদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল সভাপতির বক্তব্য: আওয়ামী লীগকে মাথা উঁচু করতে না দেওয়ার আহ্বান বিদ্যুৎ সংকটে গার্মেন্টস উৎপাদন ৫০ শতাংশের নিচে: জামায়াত আমির যাত্রী অধিকার দিবসের প্রাক্কালে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্যের অভিযোগ সারের কোনো সংকট নেই, দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী আসিফ নজরুলের মতে, ছোট মেয়ের পোষা ছাগল চুরি ‘হৃদয়বিদারক ঘটনা’ ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য, আগ্রাসনের নিন্দা সিরাজগঞ্জে যমুনা নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের

গাজীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর পুবাইলে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাজুখান পশ্চিমপাড়া এলাকার ‘মামা-ভাগিনা ব্যাটারি হাউসে’ এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা গ্যারেজের মালিক সুজন মিয়া (৩৩) এবং অটোরিকশা চালক মোহাম্মদ সোহাগ (২৭)। সুজন মিয়া ময়মনসিংহের গফরগাঁও এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে এবং মোহাম্মদ সোহাগ টঙ্গীর সিলমুন এলাকার মো. ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মামা-ভাগিনা ব্যাটারি হাউসে একটি অটোরিকশা চার্জে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহাগ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে গ্যারেজের মালিক সুজন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে দুজনকে উদ্ধার করেন এবং গুরুতর অবস্থায় তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুবাইল থানার এসআই মেহেদী হাসান বলেন, অটোরিকশা চার্জে লাগানোর সময় প্রথমে চালক সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে গ্যারেজ মালিক সুজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহতদের স্বজনরা থানায় আবেদন করেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি

গাজীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬