ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জন্য স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের ডেপুটি স্পিকারের আস্তে কথা বলার পরামর্শ ধর্মমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

আখাউড়ায় যানজট নিরসনে ৯৮ হকারকে পুনর্বাসন, মোটরসাইকেলের জন্য পার্কিং ব্যবস্থা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়কবাজারে দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার সমস্যা সমাধানে পৌরসভা প্রশাসন একটি উদ্যোগ গ্রহণ করেছে। ভ্রাম্যমাণ হকারদের পুনর্বাসনের আওতায় ৯৮টি নির্দিষ্ট অস্থায়ী বসার স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বাজারের শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল আরোহীদের জন্য পৃথক পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার দুপুরে সড়কবাজারের বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন বন্যা আশ্রয়ণ কেন্দ্রের জায়গায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভ্রাম্যমাণ হকারদের জন্য নির্ধারিত অস্থায়ী বসার স্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে লটারির মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়া হয়।

পুনর্বাসনের আওতায় থাকা ৯৮ জন ব্যবসায়ীর মধ্যে ফল ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী ও সবজি বিক্রেতারা রয়েছেন। নির্দিষ্ট স্থানে তাদের ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার ফলে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ। তিনি বলেন, দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে এ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আখাউড়া সড়কবাজারের চিত্র অনেকটাই বদলে যেতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া। তারা বলেন, হকারদের জন্য নির্দিষ্ট স্থান ও মোটরসাইকেলের জন্য পৃথক পার্কিং ব্যবস্থা চালু হওয়ায় সড়কবাজারে যানজট ও জনদুর্ভোগ কমবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম

আখাউড়ায় যানজট নিরসনে ৯৮ হকারকে পুনর্বাসন, মোটরসাইকেলের জন্য পার্কিং ব্যবস্থা

আপডেট সময় : ০৪:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬