ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জন্য স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের ডেপুটি স্পিকারের আস্তে কথা বলার পরামর্শ ধর্মমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

কক্সবাজারে সাগরে ডুবে গেল শামীম, ১৮ ঘণ্টা পর উদ্ধার মরদেহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ডেনিস বোটে ওঠার সময় পা পিছলে সাগরে পড়ে যান শামীম (২৬)। তিনি ভোলা জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী অসুস্থ থাকায় বাবার বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার বিকেল ৩টার দিকে শামীমের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত ১২টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সদস্যরা ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন।

শামীমের স্ত্রী করিমা বেগম জানান, তারা প্রায় এক বছর আগে বিয়ে করেন এবং শামীম ভালো সাঁতার জানতেন। তবে পানিতে পড়ে যাওয়ার পর তিনি দ্রুত ডুবে যান।

ঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানান, যুবকের পানিতে পড়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিউল আলম বলেন, শনিবার বিকেল ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু হলেও ডুবুরি দলের অভাবে রাতের বেলায় উদ্ধার সম্ভব হয়নি।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে শামীমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম

কক্সবাজারে সাগরে ডুবে গেল শামীম, ১৮ ঘণ্টা পর উদ্ধার মরদেহ

আপডেট সময় : ০৬:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬