সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সারারাত অভিযান, তবু উদ্ধার হলো না শিশু সাজিদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

সারারাত অভিযান, তবু উদ্ধার হলো না শিশু সাজিদ

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে রাতভর চেষ্টা চালিয়েও ব্যর্থ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এ উদ্ধার অভিযান নিয়ে পুরো এলাকা শ্বাসরুদ্ধ পরিবেশ সৃষ্টি হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ প্রায় ৩৫ ফুট গভীর চিকন ব্যাসার্ধের একটি গর্তে পড়ে যায় সে। এরপর থেকে ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।

NEW21
NEW21

এ বিষয়ে তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, প্রথমে আমরা তানোর উপজেলায় খোঁজ করেছি, কোথাও এক্সকেভেটর পাইনি। পরে পাশের উপজেলা মোহনপুর থেকে দুটি এক্সকেভেটর নিয়ে এসে মাটি খননের কাজ শুরু করি। এরপর রাত পৌনে ২টার দিকে আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর ঘটনাস্থলে আসে। সেটি দিয়ে দ্রুত মাটি খনন কাজ করা হচ্ছে। রাতভর সেই পাইপে অক্সিজেন দেওয়া হয়েছে। লেজার ক্যামেরা পাঠিয়ে বাচ্চার অবস্থান চেষ্টা করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যার পর থেকে বাচ্চার কোনো সাড়া পাওয়া যায়নি।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম সকালে জানান, সরু পাইপের পাশে প্রায় ৪০ ফুট গভীর করে মাটি খনন করা হয়েছে। এরপর নিচে একটি সুরঙ্গ করে সেই পাইপ পর্যন্ত দেখা হচ্ছে। প্রথম পর্যায়ে তার সন্ধান মেলেনি। সময় যত যাচ্ছে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমছে। তারপরও সতর্কভাবে অভিযান চালাচ্ছে ফায়ারসার্ভিস কর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সারারাত অভিযান, তবু উদ্ধার হলো না শিশু সাজিদ

আপডেট সময় : ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫