ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

‘সব সন্তানই তাদের বাবা-মাকে জীবিত অবস্থায় ভালোবাসুক’

মায়ের কোলই সন্তানের নিরাপদ আশ্রয়স্থল। যেখানে মাথা রেখে শান্তি পাওয়া যায়। একমাত্র মায়ের কাছে থাকে সন্তানের সব আবদার। আর মা-ও সর্বোচ্চ চেষ্টায় আগলে রাখেন সন্তানকে। আজ সাড়া বিশ্বে পালিত হচ্ছে মা দিবস। সে উপলক্ষেই মাকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

চার বছর আগে মাকে হারিয়েছেন তিনি। তবে এখনো যেন বিশ্বাস করতে পারেন না তার মা আর নেই। অপু সব সময়ই বলেন, তার আজকের এই অবস্থান ও সফলতা মায়ের জন্যই।

অভিনেত্রী বলেন, চার বছর হয়ে গেল মাকে হারিয়েছি। এখনও বিশ্বাস করতে পারি না মা নেই। আমি অপু বিশ্বাস হতে পেরেছি মায়ের জন্যই। যখনই সফলতা পেয়েছি, মায়ের সঙ্গে শেয়ার করেছি, কষ্ট পেলেও তাকে জড়িয়ে ধরে কেঁদেছি।

অপু আরও বলেন, আমার জীবনে যত ঝড় এসেছে সব মা-ই সামলেছেন। মৃত্যুর আগে পর্যন্ত আমাকে বিভিন্ন বিষয়ে বুঝিয়েছেন, সাপোর্ট দিয়েছেন তিনি। দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝলেও মা আমাকে ঠিক বুঝতেন। আমার শেষ আশ্রয় ছিল মা

তিনি বলেন, এখন প্রতি মুহূর্তে মা না থাকার কষ্টটা টের পাই। কখনও কখনও মনের অজান্তে মায়ের কাছে নালিশ করে বসি। ভাবি যে, মা আমার ছায়াসঙ্গী হয়েই আছেন।
তাই এই বিশেষ দিবসে চাই সব সন্তানই তাদের বাবা-মাকে জীবিত অবস্থায় ভালোবাসুক, সময় দিক। কারণ একবার জীবন থেকে এই অমূল্য সম্পদ হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। বিশ্বের সব মাকে মা দিবসের শুভেচ্ছা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

‘সব সন্তানই তাদের বাবা-মাকে জীবিত অবস্থায় ভালোবাসুক’

আপডেট সময় : ০৯:১৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪