ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

৬১’তে পা দিলেন আমির, প্রকাশ্যে আনলেন নতুন গার্লফ্রেন্ড

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৩:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

চলছে দোল পূর্ণিমার উৎসব। রঙের উৎসব আর বসন্তকে উদযাপনের এ দিনেই নিজের জন্মদিন উদযাপন করছেন আমির। ৬০তম জন্মদিন উদযাপন করতে সাংবাদিকদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। কেক কাটার পরেই বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে।

আমিরের নতুন প্রেমিকার নাম গৌরি। জন্মদিনের বিশেষ মুহূর্তে সাংবাদিকদের আমির বলেন, গৌরি ও আমার পরিচয় ২৫ বছর ধরে। তারা গত ১ বছর ধরে ডেট করছেন এমনটাও জানান এই অভিনেতা। তিনি বলেন, আমরা একে অন্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সিরিয়াস।

ব্যাঙ্গালুরুর বসিন্দা গৌরি এর আগেও বিয়ে করেছিলেন। তার একটি ছেলে আছে।

জীবনসঙ্গী হিসেবে গৌরিকে বেছে নেয়ার আগে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে প্রথমবার বিয়ে করেন আমির খান। তাদের সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। এ সম্পর্কে বিচ্ছেদ হলে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। আজাদ নামে তাদের এক সন্তান রয়েছে। ২০২১ সালে এ বিয়েও ভেঙে যায়। এরপর গৌরিকে আপন করে নেন আমির। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এ অভিনেতার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

৬১’তে পা দিলেন আমির, প্রকাশ্যে আনলেন নতুন গার্লফ্রেন্ড

আপডেট সময় : ০৩:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫