ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

ঘোষণার তিন বছর পর শুটিং শুরুর খবর দিলেন রোজিনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ঘোষণার তিন বছর পর শুটিং শুরুর খবর দিলেন রোজিনা

বাংলাদেশের চলচ্চিত্রে নন্দিত নায়িকা রোজিনা। চার দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে আসছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছেন। ২০২৩ সালের ৩ মার্চ রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায়, যা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

গতকাল তিনি জানান, তাঁর দ্বিতীয় পরিচালিত সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। নতুন সিনেমার নাম ‘এখনই সময়’। এ সিনেমার গল্প লিখেছেন প্রখ্যাত নির্মাতা ও গল্পকার ছটকু আহমেদ। রোজিনা বলেন, ‘এখনই সময়’ মূলত আমাদের জীবনেরই গল্প, আমাদের এই সময়েরই প্রতিচ্ছবি। এখানে থাকবে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সমাজের নানা বাস্তব দিক। আসলে সিনেমা জীবনেরই প্রতিফলন, তবে গল্পের প্রয়োজনে কিছু সিনেমাটিক উপাদান থাকবেই।’

তিনি আরও বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন গুণী পরিচালক ও কাহিনিকার। তাঁর কাজের প্রতি আমার পূর্ণ আস্থা আছে বলেই তাঁকে গল্প লেখার দায়িত্ব দিয়েছি। তবে সিনেমা নির্মাণের ক্ষেত্রে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপাতত বাজেট পরিকল্পনাতেই বেশি মনোযোগ দিচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি চলতি বছরই ‘এখনই সময়’ সিনেমার শুটিং শুরু করতে পারব।

NEWS21
NEWS21

নতুন এই সিনেমায় কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান রোজিনা। তবে তিনি নিশ্চিত করেছেন যে, সিনেমাটিতে মূলত যৌতুকবিরোধী একটি শক্তিশালী বার্তা তুলে ধরা হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও গল্পে স্থান পাবে। তাঁর মতে, আগের সিনেমার তুলনায় এ সিনেমার গল্প আরও বেশি আকর্ষণীয় ও গভীর।

এদিকে আজ রোজিনার জন্মদিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরটা পরিবারের সঙ্গেই কাটাই। রাত ১২টা বাজলে সবাই মিলে কেক কাটি। সকাল ও দুপুরে কিছু কাজ থাকলেও বিকেল থেকে পুরো সময়টা বাসাতেই থাকব। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো কাজ করার শক্তি দেন, যাতে আরও সুন্দর গল্পের সিনেমা দর্শকদের উপহার দিতে পারি।’

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় অভিনয়ের পর ১৯৭৭ সালে এফ কবীর চৌধুরীর ‘রাজমহল’ সিনেমায় চিত্রনায়ক ওয়াসিমের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন রোজিনা। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সুপারহিট হলে তাঁর ক্যারিয়ারে বড় সাফল্যের সূচনা হয়। পরবর্তীকালে ‘কসাই’, ‘জীবনধারা’ ও ‘দিনকাল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

ঘোষণার তিন বছর পর শুটিং শুরুর খবর দিলেন রোজিনা

আপডেট সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬