ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

  • meghla
  • আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আগামী ১ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ঈদ পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৪ মার্চ ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাতদিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রবিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এসব তথ্য জানান।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের আগামী ৩ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া, যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট কিনতে পারবেন। এক্ষেত্রে একজন চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

আন্তঃমন্ত্রণালয় সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫