ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

তুচ্ছ কারণে সুনীল শেট্টির মাথায় বন্দুক ধরে মার্কিন পুলিশ

  • MEGHLA
  • আপডেট সময় : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

একদিকে বলিউডের ভাইজান সালমান খানকে একের পর এক প্রাণনাশের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। সালমান তো প্রাণ বাঁচাতে কঠোর নিরাপত্তার মোড়কে নিজেকে মুড়ে নিয়েছেন। তবে জানেন কি, অনেক বছর আগে, মারাত্মক এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সুনীল শেট্টি। কপালে বন্দুক ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল অভিনেতাকে। তাও আবার সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সুনীল শেট্টি সাক্ষাৎকারে এক ভয়াবহ অভিজ্ঞতার গল্প শোনান। যেখানে প্রায় মরতে বসেছিলেন সুনীল।

এই সাক্ষাৎকারে সুনীল বলেন, সালটা ২০০১। তখন আমরা আমেরিকায় কাটে সিনেমার শুটিং করছি। হঠাৎই সেই বীভৎস কাণ্ড। ৯/১১ এ চোখের সামনে দেখলাম টুইন টাওয়ারের সেই ভয়ংকর ঘটনা। সেই সময়ই একদিন আমি রাস্তা থেকে হোটেলে ঢুকছিলাম। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি, রুমের চাবি নেই। হোটেলের এক কর্মচারীকে বললাম, আমি চাবিটা হারিয়ে ফেলেছি। তুমি কী সাহায্য করতে পারবে!

তিনি বলেন, ছেলেটি কিচ্ছু না বলে বাইরে ছুটে যায়। পুলিশ ডেকে আনে। পুলিশ আমার কোনও কথা না শুনেই আমার মাথায় বন্দুক ধরে। আর বলে, বসে পরো, না হলে গুলি চালিয়ে দেব! আমি কিছু না বুঝতে পেরেই মাটিতে বসে যাই। আমার এই অবস্থা দেখে অবশেষে, টিম আসে। আর পুলিশকে বোঝানো হয়। সত্যি সেই দিনটা খুব ভয় পেয়েছিলাম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

তুচ্ছ কারণে সুনীল শেট্টির মাথায় বন্দুক ধরে মার্কিন পুলিশ

আপডেট সময় : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫