ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

গোবিন্দ-সুনিতার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতার সহকারী

  • MEGHLA
  • আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মাস কয়েক ধরে গুঞ্জন চলছিল যে ভাঙতে যাচ্ছে গোবিন্দ-সুনিতার সংসার। আজ মঙ্গলবার সকালে তাদের বিবাহবিচ্ছেদের খবর যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত নীরব গোবিন্দ। শোনা যাচ্ছে, মেয়ে টিনার চেয়েও বয়সে ছোট এক মারাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন গোবিন্দ।

তবে, এটা ছাড়াও গোবিন্দ-সুনিতার সংসারে অশান্তির নেপথ্যে রয়েছে আরও বেশ কিছু সম্ভাব্য কারণ।

অভিনেতার দীর্ঘদিনের সহকারী শশী সিনহা বলেন, বেশ কয়েকদিন ধরেই স্ত্রীর সঙ্গে গোবিন্দোর সম্পর্কে ওঠাপড়া চলছে। জানা গেছে, পরিবারের পক্ষ থেকে এমন কিছু মন্তব্য করা হয়েছে, যার কারণেই সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু জানাতে চান না গোবিন্দ। খুব শিগগিরই একটি সিনেমার কাজে হাত দেবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এদিকে, গোবিন্দোর ভাগনি আরতি সিংহ অবশ্য মামা-মামির বিচ্ছেদের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আরতি বলেন, আমার মামা-মামির সম্পর্ক ভীষণ মজবুত, হতেই পারে না এমন কিছু।

একই সুর ভাগনে ক্রুষ্ণা অভিষেকের কণ্ঠেও। তিনি বলেন, এটা হতেই পারে না, তাদের বিচ্ছেদ সম্ভব নয়।

যদিও শোনা যাচ্ছে সুনিতাই নাকি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। বেশ কয়েক বছর ধরে ছেলেমেয়েকে নিয়ে একাই থাকেন সুনিতা। যদিও উল্টো দিকের বাংলোতে গোবিন্দ থাকেন। দিন কয়েক আগে সুনিতা নিজেই জানিয়েছিলেন যে, বেশ কয়েক বছর ধরে জন্মদিনটা একাই কাটান। নিজেই কেক কাটেন তার পর মদ নিয়ে বসেন। এছাড়া, স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, সেই কথাও স্বীকার করেছেন সুনীতা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

গোবিন্দ-সুনিতার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতার সহকারী

আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫