ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

রিনাকে বিয়ে করতে আমিরের খরচ হয় মাত্র ১০ টাকা!

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বহু বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে আমির খানের। তবে, ভালোবেসেই বিয়ে করেছিলেন ওরা। এমনকি প্রথম দুই বছর বিয়ের খবর চেপে রেখেছিলেন তারা। আমির খান যখন রিনাকে বিয়ে করেন, তখন সুপারস্টার হননি তিনি। বিয়েতে খরচ হয়েছিল মাত্র ১০ টাকা। জানেন কি, এই দুইজনের বয়সের ফারাক কত?

আমির যখন বিয়ে করেন, তখন তার বয়স মাত্র ২১ বছর। রিনার বয়স তখন ১৯ বছর। আমিরের থেকে বছর দুয়েকের ছোট তিনি। অথচ এই মুহূর্তে আমিরকেই ছোট লাগে বলে দাবি নেটিজেনদের। তারা যে বিয়ে করছেন, সেই খবর পরিবারের কাছেও গোপন রেখেছিলেন আমির ও রিনা।

সেই সময় ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এর শুটিং করছিলেন আমির। ওটিই তার প্রথম সিনেমা। জুহি চাওলার সঙ্গে প্রেমের সিনেমা, আমির দেখতেও ছিলেন অপূর্ব সুন্দর… তার বিয়ের কথা জানাজানি হলে দর্শক যদি জুহি ও তার রসায়ন নিতে না পারেন, সে কারণেই বিয়ের কথা না জানানোর সিদ্ধান্ত নেন আমির।

তবে পরিবারের কাছে সত্যি বেশিদিন চেপে রাখতে পারেননি তারা। জেনে ফেলেন আমিরের বোন। ব্যাস, পরিবারের বাকিদের জানতেও বেশি সময় লাগে না। এ ঘটনা শুনে অবাক হয়ে যায় আমিরের পরিবার। তবে কিছুদিনের মধ্যেই রিনাকে বাড়ির বউ হিসেবে মেনে নেন তারা। প্রধান সমস্যা দেখা যায় রিনার বাড়িতে। মেয়ে লুকিয়ে ভিন্নধর্মীকে বিয়ে করেছেন শুনে অসুস্থ হয়ে পড়েন রিনার বাবা। তাকে ভর্তি করতে হয় হাসপাতালে।

ওই সময়টা যদিও রিনার পরিবারকে আগলে রেখেছিলেন আমির। আর সেই কারণে অচিরেই তিনি হয়ে ওঠেন দত্ত পরিবারের আদরের জামাই। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। যদিও বছর কয়েক আগে ভেঙেছে সেই বিয়েও। বিচ্ছেদ হলেও প্রথম এবং দ্বিতীয় স্ত্রী অর্থাৎ রিনা ও কিরণের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আমিরের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

রিনাকে বিয়ে করতে আমিরের খরচ হয় মাত্র ১০ টাকা!

আপডেট সময় : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫