ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

সুস্থ হয়ে গানের মঞ্চে ফিরছেন সাবিনা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

এক বছরের বেশি সময় হল গানের মঞ্চে নেই কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমীন। এই দীর্ঘ সময়ে গায়িকা ব্যস্ত থেকেছেন বিদেশ বিভুঁইয়ে রোগব্যাধি ও চিকিৎসার সঙ্গে। কারণ শরীরে ক্যান্সার ফিরেছিল তার। এরপর নানা ধরনের চিকিৎসা এবং রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে অবশেষে গানে ফিরছেন সাবিনা ইয়াসমীন।

শিগগিই ঢাকা এবং চট্টগ্রামে একাধিক অনুষ্ঠানে গাওয়ার তার কথা রয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী। কবে, কোথায় হবে গানের অনুষ্ঠান? উত্তরে সাবিনা ইয়াসমিন বলেছেন, ৩১ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি ঢাকায় দুইটি অনুষ্ঠানে এবং পরে চট্টগ্রামেও অনুষ্ঠানে গান করার কথা রয়েছে তার।

কতদিন পর মঞ্চে গান করতে ফিরছেন জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন,  এক বছরের বেশিই হবে। এখন নিজেকে রেওয়াজ করে অনুষ্ঠানের জন্য প্রস্তুত করছেন তিনি।

প্রথম দফায় ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই সংগীতশিল্পী। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে এবং গানেও ফিরেছিলেন। মাঝের বছরগুলোয় কেবল দেশে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে স্টেজ শো করেছেন ।

গত বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে। দেশের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ হয়েছিল এই খবর। পরে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় সিঙ্গাপুরে তার চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছিলেন সাবিনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

সুস্থ হয়ে গানের মঞ্চে ফিরছেন সাবিনা

আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫