ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

যে কারণে নিজের মেয়েকেই ‘চড়’ মারবেন রাবিনা!

অজয় দেবগন প্রযোজিত ছবি ‘আজাদ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। ছবিটির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির। ছবিতে তার বিপরীতে রয়েছেন অজয় দেবগনের ভাইপো আমন দেবগন। সম্প্রতি নিজের ক্যারিয়ার প্রসঙ্গে মায়ের দেওয়া পরামর্শ প্রকাশ্যে এনেছেন রাশা।

প্রথম ছবি মুক্তির আগে থেকেই রাশাকে ঘিরে অনুরাগীদের কৌতূহল বাড়তে থাকে। এক প্রশ্নের উত্তরে রাশা জানান, মাটিতে পা রেখেই জীবনে এগিয়ে যেতে চান তিনি। আর এক্ষেত্রে তার অনুপ্রেরণা শ্রদ্ধা কাপুর।

রাশা বলেন, ‘সামাজিক মাধ্যমে অগণিত অনুসরণকারী এবং সাফল্যের পরও শ্রদ্ধা সাধারণ জীবনযাপন করেন। খুবই বিনয়ী। এমনকি তামান্না ভাটিয়াও সে রকমই।’

রাশা জানিয়েছেন, ফিল্মি পরিবারের সদস্য বলেই ছোট থেকে তাদের খুব অন্যভাবে বড় করে তুলেছেন অভিভাবকেরা। তাকে সব সময় মাটিতে পা রেখেই চলতে শিখিয়েছেন মা রাবিনা।

রাশা বলেন, ‘যতই সাফল্য আসুক না কেন, মা আমাকে মাটিতে পা রেখেই চলার পরামর্শ দিয়েছেন। আর মা বলেছেন, ‘যদি কোনোদিন দেখি তুমি বাড়াবাড়ি করছ, তা হলে আমি তোমাকে চড় মারব। যদি দেখি তুমি আকাশে উড়ছ, তা হলে আমি গিয়ে তোমাকে পৃথিবীতে ফিরিয়ে আনব।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

যে কারণে নিজের মেয়েকেই ‘চড়’ মারবেন রাবিনা!

আপডেট সময় : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫