ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

হানিমুন থেকে ফিরে হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

সম্প্রতিই বিয়ে করেছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। দ্বিতীয় এই বিয়ের পর বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম তিনি। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে গত ৭ জানুয়ারি মালদ্বীপে হানিমুনে যান তাহসান। নীল সাগরের পাড় থেকে এই দম্পতি উপভোগ করেন মধুর মুহূর্ত।

বেশ কিছুদিন নিজেকে ছুটিতে রাখার পর কাজে ফিরেছেন তাহসান। তাই তো মালদ্বীপ থেকে হানিমুন শেষ করে দেশে ফিরেছেন; এসেই ছুটে যান কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে।

তাহসানের ফেসবুক পেজ থেকেই জানা গেল এসব তথ্য। মূলত গত বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন এই গায়ক-অভিনেতা। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে সেখানকার কিছু ছবি পোস্ট করেন তিনই। তাতে তাহসান লেখেন, গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত।

তাহসান লেখেন, জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

হানিমুন থেকে ফিরে হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

আপডেট সময় : ০৩:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫