ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

শ্যুটিং স্পটে ছাদ ভেঙে পড়ল অর্জুন কাপুরের উপর

বলিউডে ঘটে যাচ্ছে একের পর এক যত অঘটন-অঘটন! সম্প্রতি নায়ক সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় স্তব্ধ পুরো বলিউড। এরই মধ্যে জানা গেল, এক শ্যুটিং স্পটে ছাদ ভেঙে পড়ে অভিনেতা অর্জুন কাপুরের ওপর। ফলে অল্পের জন্য বেঁচে যান অর্জুন ও তার সহকর্মীরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শ্যুট করছিলেন অর্জুন কাপুর। তখনই অর্জুন কাপুরের মাথায় ভেঙে পড়ে ছাদের একটি অংশ।

এ সময় অর্জুন কাপুরের সঙ্গে তার সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজও ছিলেন। তারা সকলে কেমন রয়েছেন, সেটা যদিও জানা যায়নি এখনও।

তাদের টিমের কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি বলেন, ‘আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। ঈশ্বরের কৃপায় পুরো ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার ওপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত।’

বিজয় আরও বলেন, ‘এই ধরনের বাড়িগুলোকে আমরা প্রায়ই লোকেশন হিসেবে ব্যবহার করি। এটাও ভাবি যে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অন্তত সমস্ত সুরক্ষা নিশ্চিত করা হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

শ্যুটিং স্পটে ছাদ ভেঙে পড়ল অর্জুন কাপুরের উপর

আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫