ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

কেন ভেঙেছিল রাভিনা ও অক্ষয়ের প্রেমের সম্পর্ক?

বলিউডে কান পাতলেই শোনা যায়, অক্ষয় কুমারের সঙ্গে নাকি বেশ গভীর প্রেমের সম্পর্ক ছিল রাভিনা ট্যান্ডনের। ‘টিপটিপ বারসা পানি’ থেকে শুরু করে আরও অনেক গানে এবং সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অক্ষয়-রাভিনা। তাদের জুটিকে বেশ পছন্দ করতেন দর্শক। ফলে অনেকের ধারণা তৈরি হয়েছিল, তাদের পর্দার কেমিস্ট্রিও ব্যক্তিজীবনে ফাগুন ধরিয়ে দেবে।

সেই সম্পর্ক যাই থাক না কেন, পরবর্তী সময়ে পথ আলাদা হয়ে গেছে অক্ষয় ও রাভিনার। শোনা যায়, বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল তাদের। হাতাহাতি পর্যন্ত হয়েছিল। ঠিক কোন কারণে এত তিক্ততার জন্ম হলো? সেই বিপত্তির কারণই নাকি ছিলেন রেখা।

শোনা যায়, রেখার সঙ্গে সম্পর্ক জমজমাট পর্যায়ে যাওয়ার পরই নাকি রাভিনার সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল অক্ষয়ের।

তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল। সেই কথা কাটাকাটি হাতাহাতি পর্যায় চলে যায় সেটের মধ্যেই। সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাভিনা। দুই অভিনেতার এমন স্বরূপ দেখে পরিচালক-প্রযোজক সবার মাথাতেই হাত পড়ে গিয়েছিল। অক্ষয়ের ওপর রাগ করে আবার সাবেক প্রেমিকের কাছে চলে গিয়েছিলেন রাভিনা।

তার সেই সাবেকের নাম কমল সাদানা। হঠাৎ করে রাভিনা তার জীবনে চলে আসায় চওড়া হাসি ফুটেছিল কমলের মুখে। তিনি বলেছিলেন যে, রবিনা নাকি তার খুবই ভালো বন্ধু। এও বলেছিলেন, রাভিনার দুঃখ একমাত্র আমিই বুঝতে পারি। ফলে বারবার ওকে আমার কাছেই ছুটে আসতে হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

কেন ভেঙেছিল রাভিনা ও অক্ষয়ের প্রেমের সম্পর্ক?

আপডেট সময় : ০৫:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫