ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

লস অ্যাঞ্জেলসে দাবানলে আটকে পড়েছেন নোরা ফাতেহি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

জনপ্রিয় বলিউড নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের অভিনয় দক্ষতা আর নৃত্য শৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনসসহ একাধিক হলিউড সেলিব্রিটিদের কোটি টাকার বাড়িও আগুনে ধ্বংস হয়ে গিয়েছে।

এরমধ্যে অভিনেত্রী নোরা ফাতেহিও লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী নোরা অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছেন। এবং বলেছেন তিনি এবং তার দলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি লস অ্যাঞ্জেলসে আছি। এখানে ভয়ানক দাবানলে পুড়ে গিয়েছে কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে এটির খবর পেয়েছি। তাই আমি দ্রুত আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এবং আমি এখান থেকে সরে যাচ্ছি। আমি বিমানবন্দরের কাছে যাবো।’

নোরার কথায়, ‘আজ আমার ফ্লাইট আছে। আমি জানি না আমি ফ্লাইট ধরতে পারবো কিনা। আমি আশা করি এটি বাতিল হবে না। এটি ভীতিজনক। আমি আপনাদের আপডেট দেব। আমি আশা করি মানুষ নিরাপদে হয়েছে, আমি এর আগে এরকম দাবানল দেখিনি।’

প্রসঙ্গত, অভিনেত্রী নোরা লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার জন্যে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

লস অ্যাঞ্জেলসে দাবানলে আটকে পড়েছেন নোরা ফাতেহি

আপডেট সময় : ১১:৫২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫