ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেওয়া হবে না : উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন আপাতত বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না।

তিনি বলেছেন, “এ মুহূর্তে বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে, এটা বলা মানে একটি মিথ্যা আশ্বাস। কারণ দেশে গ্যাসের সংকট রয়েছে। তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এ বিষয়ে চিন্তাভাবনা করা হবে। বিবিয়ানার পরে এখনও দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাসকূপ পাওয়া যায়নি।”

শনিবার (১২ অক্টোবর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অম্বরনগরে বেগমগঞ্জ ৪ (ওয়েস্ট কূপ) খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।উপদেষ্টা আরও বলেন, “এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। তারা গ্রাহক ও যারা এলপি গ্যাস আমদানি করে থাকে তাদের সঙ্গে কথা বলে বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। গত দুই মাসে সিলিন্ডার গ্যাসের দাম তারাই বাড়িয়েছে।”

তিনি জানান, তবে বিশ্ব বাজারে এলপি গ্যাসের দাম কমালে আমাদের দেশেও দাম কমানো হবে। আমার কয়েকদিন আগে ডিজেল, অকটনে ও পেট্রোলের দামও কমিয়েছি।

এ সময় বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ঊর্ধ্বতন কর্মকর্তা, নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেওয়া হবে না : উপদেষ্টা

আপডেট সময় : ০২:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪