ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

পর্নো তারকার সঙ্গে সংযোগ, অভিযোগ অস্বীকার করলেন শিল্পার স্বামী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

রিয়া বারদে ও রাজ কুন্দ্রা

ভুয়া পাসপোর্ট বহনের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নীল ছবির তারকা রিয়া বারদেকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

এদিকে বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার গায়ে লেগে আছে পর্ন ছবি বানানোর অভিযোগ। এবার যেন দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে। রিয়ার সঙ্গে জড়াচ্ছে রাজ কুন্দ্রার নাম। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পর্নো সিনেমার অভিনেত্রী গ্রেপ্তারকৃত রিয়া বারদে একজন বাংলাদেশি। রিয়ার সঙ্গে শিল্পী শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার যোগাযোগ আছে বলেও অভিযোগ ওঠে। তবে গতকাল এক বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করে ভারতীয় এক গণমাধ্যমকে রাজ কুন্দ্রা বলেন, ‘এই সমস্ত অভিযোগ মিথ্যা। আমার সম্পর্কে ছড়ানো এই ভুয়া খবরে আমি গভীরভাবে মর্মাহত।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া নারী আমাদের প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমি কখনো তার সঙ্গে দেখা করিনি, তার সঙ্গে কখনো কাজও করিনি।’
রাজ আরও বলেন, ‘এসব ভিত্তিহীন খবর কেবল আমার খ্যাতিকেই ক্ষতিগ্রস্ত করছে না, আমার নামকে ব্যবহার করা হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। আমি এই ধরনের মিথ্যা অভিযোগ সহ্য করব না।
’ এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপের পরিকল্পনা কথা ভাবছেন বলেও জানান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, পুলিশি তদন্তে রিয়া ও তার তিন সহযোগীর জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে বসবাসের তথ্য মিলেছে। পরে তাদের বিরুদ্ধে ফরেনারস অ্যাক্টে মামলা করে হিল লাইন পুলিশ। পুলিশের কাছে তথ্য ছিল, ভারতের আম্বরনাথের নেভালি এলাকায় একটি বাংলাদেশি পরিবার অবৈধভাবে বাস করছিল। পরিবারটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগও রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

পর্নো তারকার সঙ্গে সংযোগ, অভিযোগ অস্বীকার করলেন শিল্পার স্বামী

আপডেট সময় : ০৩:২০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪