ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে: শাকিব

বাংলাদেশের নাম্বার ওয়ান অভিনেতা শাকিব খান। ঢাকাই সিনেমায় তিনি কিং খান নামে পরিচিত। ১৯৯৯ সালে অনন্ত ভালোবাসা ছবিতে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। তারপর থেকে অসংখ্য হিট ছবিতে কাজ করেছেন। দেশের শীর্ষ এই অভিনেতা এবার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের ইন্ডাস্ট্রিতে কাজ করার ব্যাপারে।

সম্প্রতি আরব আমিরাতের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। সে সময় দুবাইতে অবস্থান করায় এক ইউটিউবারের মুখোমুখি হন তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান।সেই সাক্ষাতকারে ঢালিউডের কিং বলেন, ‘আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে। একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবেন, আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা।’

শাকিব আরও বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময়ে চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন, বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়া বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন।’

সাক্ষাতকারে এই মেগাস্টার বলেন, ‘আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে: শাকিব

আপডেট সময় : ১০:১৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪