ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

ফের ভোক্তা পর্যায়ে বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের তুলনায় জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নতুন এ দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় জুনে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মার্চ ২০২৪ থেকে সরকার কর্তৃক মাসভিত্তিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সরকার ১ জুলাই থেকে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০৭.৭৫ টাকা থেকে ১০৬.৭৫ টাকায় হ্রাস করা হয়।

এর আগে টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে দাম কমেছিল এলপি গ্যাসের। সেই ধারাবাহিকতায় মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

আপডেট সময় : ১২:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪