ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে

গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যান ভারতীয় গায়ক জুবিন গার্গ। বুধবার সিঙ্গাপুরের একটি আদালতে জানানো হয়েছে, লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করেছিলেন ৫২ বছর বয়সী জুবিন।

১৯ সেপ্টেম্বর একটি ইয়ট পার্টিতে অংশ নেন তিনি। পরদিনই তার নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল। আগের দিনই তিনি পানিতে ডুবে প্রাণ হারান।

NEW21
NEW21

চ্যানেল নিউজ এশিয়ার বরাদ দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, তদন্তকারী দলের প্রধান কর্মকর্তা আদালতে জানান, প্রথমে জুবিন গার্গ লাইফ জ্যাকেট পরেছিলেন, কিন্তু পরে তা খুলে ফেলেন। এরপর তাকে আবার একটি ছোট লাইফ জ্যাকেট পরার অনুরোধ করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, লাইফ জ্যাকেট ছাড়া ইয়টের দিকে সাঁতার কাটতে গিয়ে একসময় জুবিন নিস্তেজ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয়।

আদালতে জানানো হয়, জুবিন গার্গ উচ্চ রক্তচাপ ও মৃগী রোগে (এপিলেপসি) ভুগছিলেন। তার মৃগীজনিত সবশেষ সমস্যা হয় ২০২৪ সালে। তবে ঘটনার দিন তিনি ওষুধ খেয়েছিলেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো ফৌজদারি অপরাধের সন্দেহ নেই।

ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়া নিশ্চিত করা হয়েছে। শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেলেও সেগুলো উদ্ধারকাজের সময়ের বলে জানানো হয়। রক্ত পরীক্ষায় উচ্চ রক্তচাপ ও মৃগীর ওষুধের উপস্থিতি পাওয়া গেলেও কোনো মাদক গ্রহণের প্রমাণ মেলেনি।

এদিকে ভারতের আসাম পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল জুবিন গার্গের মৃত্যুর ঘটনা তদন্ত করছে। রাজ্যজুড়ে ৬০টির বেশি এফআইআর দায়ের হয়েছে।

এই ঘটনায় সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহান্ত, জুবিনের সেক্রেটারি সিদ্ধার্থ শর্মা ও তার দুই ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্তকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া তার চাচাতো ভাই ও বরখাস্ত পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সূত্র: এনডিটিভি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে

আপডেট সময় : ০৩:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬