ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থতায় ভুগছেন। গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত হয়ে কণ্ঠস্বর হারিয়েছেন তিনি। নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের জানিয়েছেন।

মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

গত ৫ জানুয়ারি থেকেই অসুস্থতা শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

NEW21
NEW21

বর্তমানে শারীরিক অবস্থার কারণে ফোনকল রিসিভ করতে পারছেন না বলেও জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু এখনই ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

অভিনেত্রীর এই পোস্টের পর মন্তব্যঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া

আপডেট সময় : ০৩:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬