ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

রমজানে ন্যায্য মূল্যে ডিম-মুরগি পেতে সড়কে ‘চাঁদাবাজি’ বন্ধের দাবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

রমজানে ন্যায্য মূল্যে ডিম-মুরগি পেতে সড়কে ‘চাঁদাবাজি’ বন্ধের দাবি

রমজান মাসে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি পেতে পরিবহনের সময় সড়কে পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে প্রান্তিক খামারিদের বৃহৎ সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিপিএ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদার।

ডিম ও মুরগি পরিবহনের গাড়ির খাঁচার অনুমোদন চেয়ে সংবাদ সম্মেলন প্রান্তিক খামারিদের রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতারা। তাঁরা জানান, সামনে পবিত্র রমজান মাসে ডিম ও মুরগির দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

তবে সব সময়ের জন্য ডিম ও মুরগির বাজারে স্বস্তি রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় বিপিএর উদ্যোগে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রয় কার্যক্রমকে আরো প্রসারিত করার লক্ষ্যে সরকারের সহযোগিতা চেয়েছেন সংগঠনটির নেতারা। 

লিখিত বক্তব্যে মো. সুমন হাওলাদার বলেন, ‘করপোরেট গ্রুপগুলো ডিম ও মুরগি, পোল্ট্রি ফিড, মুরগির বাচ্চা পরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) থেকে গাড়ির অনুমোদন পায়। কিন্তু প্রান্তিক খামারিদের অনুমোদন দেওয়া হয় না। এ জন্য ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, থানার চেকপোস্ট, সারা দেশের কিছু অসাধু পুলিশ কর্মকর্তাকে মাসিক চাঁদা দিয়ে চলতে হয়।

নীয় চাঁদাবাজদের কবলে পড়তে হয় আমাদের। মাসিক চাঁদা দিয়েও গাড়িগুলো দিনের বেলা চলাচল করতে পারে না। এতে পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় প্রান্তিক খামারিদের।
এতে ডিম ও মুরগি পরিবহন খরচ বাড়ায় দামও বেড়ে যায়।’ 

রমজানের আগে ডিম ও মুরগির দাম বাড়ার পেছনে কারণ জানিয়ে সংগঠনটির সভাপতি বলেন, ‘করপোরেট সিন্ডিকেটের যোগসাজশে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রান্তিক খামারিদের কাছে মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। প্রান্তিক খামারিদের মতামত না নিয়ে শুধু করপোরেট সিন্ডিকেটকে সুবিধা দিয়ে ২৮ থেকে ৩০ টাকা উৎপাদন খরচের মুরগির বাচ্চার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে ৪৯ থেকে ৫২ টাকা। এ জন্য নতুন করে ডিম ও মুরগির দাম বাড়ছে।’

তিনি বলেন, ‘মুরগির বাচ্চার উৎপাদন কমিয়ে দিয়ে করপোরেট গ্রুপগুলো তাদের চাহিদামতো নিজস্ব খামারে বাচ্চা তুলেছে এবং কন্টাক্ট খামারিদের বাচ্চা দিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

রমজানে ন্যায্য মূল্যে ডিম-মুরগি পেতে সড়কে ‘চাঁদাবাজি’ বন্ধের দাবি

আপডেট সময় : ০২:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪