ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

সোলজার’ শুরু করলেন শাকিব খান, যুক্ত হচ্ছেন তানজিন তিশা

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০২:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। তবে আশ্চর্যের বিষয়, শুটিং শুরু হলেও এতে এখনও যোগ দেননি শাকিব খান।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে ‘সোলজার’-এর শুটিং শুরু হয়। সিনেমা-সংশ্লিষ্ট একাধিক শিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রথম লটে মূলত চরিত্রভিত্তিক দৃশ্য ধারণের কাজ হচ্ছে। পরে শাকিব খানসহ প্রধান অভিনয়শিল্পীরা ক্যামেরার সামনে দাঁড়াবেন।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি আগামী ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
 
সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের ভাবনা, চিন্তা, আর বাস্তবতা নিয়েই গল্পটা সাজানো।’

নির্মাতা আরও বলেন, ‘গত তিন-চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাঁকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই। আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেন– যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে।’

নায়ক-নায়িকার পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-খ্যাত চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

এদিকে শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘তাণ্ডব’। কোরবানির ঈদে মুক্তি পাওয়া এ সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অ্যাকশনধর্মী সেই ছবিতে শাকিবের অভিনয় প্রশংসিত হলেও এবার তিনি ‘সোলজার’-এ ভিন্ন রূপে হাজির হতে চলেছেন বলে নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

সোলজার’ শুরু করলেন শাকিব খান, যুক্ত হচ্ছেন তানজিন তিশা

আপডেট সময় : ০২:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫