ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

‘পুষ্পা’র রেকর্ড ভাঙা সেই ছবির ২ দিনে ১৫৪ কোটি টাকা আয়

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

‘পুষ্পা’র রেকর্ড ভাঙা সেই ছবির ২ দিনে ১৫৪ কোটি টাকা আয়

দক্ষিণি সিনেমার দুনিয়ায় নতুন ঝড় তুলেছে পবন কল্যাণ অভিনীত ছবি ‘দে কল হিম ওজি’। মুক্তির আগেই ছবিটি দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছিল। বিশেষ করে প্রিমিয়ার ডের আয় দিয়ে ছবিটি আল্লু অর্জুনের বহুল আলোচিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর রেকর্ড ভেঙে দিয়েছিল। এবার মুক্তির প্রথম দুই দিনেই সারা দুনিয়া থেকে ছবিটির আয় ১৫৪ কোটি রুপি। খবর হিন্দুস্তান টাইমসের

‘ওজি’ ছবিটি মুক্তির দুই দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। যদিও দ্বিতীয় দিনে আয় কিছুটা কমেছে, তবু ছবির জৌলুশ কমায়নি। সুজিত পরিচালিত এই ছবি এখন পর্যন্ত কেবল ভারতেই ১০৪ কোটি রুপি আয় করেছে।
ছবিটি মুক্তির আগেই বিভিন্ন অগ্রিম বুকিংয়ে রেকর্ড ভেঙেছিল। বুধবার প্রিমিয়ার শো থেকে নেট আয় হয়েছে ২১ কোটি রুপি, বৃহস্পতিবারও আরও ৬৩ দশমিক ৭৫ কোটি রুপি আয় করে।

গতকাল শুক্রবার ছবিটি ১৯ দশমিক ২৫ কোটি রুপি আয় করে। এর ফলে মাত্র দুই দিনে ভারতে মোট আয় দাঁড়াল ১০৪ কোটি রুপি। এটি পবন কল্যাণের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম সিনেমা হিসেবে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৫৪ কোটি রুপি।

সুজিত পরিচালিত এই ছবিতে গ্যাংস্টার ওজস গম্ভীরার গল্প বলা হয়েছে। পবন কল্যাণ এই চরিত্রে নিজের স্বভাবসিদ্ধ শক্তিশালী উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন ও বলিউড তারকা ইমরান হাশমি।

ইমরানের জন্যও এটি প্রথম তেলেগু ছবি। তাঁকে দেখা গেছে ভয়ংকর গ্যাংস্টার ‘ওমি ভাউ’ চরিত্রে। ছবিটি দক্ষিণ ভারতের সব ভাষায় মুক্তি পেয়েছে, পাশাপাশি হিন্দিতেও মুক্তি দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

‘পুষ্পা’র রেকর্ড ভাঙা সেই ছবির ২ দিনে ১৫৪ কোটি টাকা আয়

আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫