ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মুন্সিগঞ্জে রেললাইনে অজ্ঞাত নারীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০২:২০:০২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর রেলওয়ে আন্ডারপাস এলাকায় রেললাইন থেকে অজ্ঞাত এক নারীর খণ্ড-বিখণ্ড রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, স্থানীয়দের দেওয়া সংবাদে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মুন্সিগঞ্জে রেললাইনে অজ্ঞাত নারীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২০:০২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫