ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ মিললো পুকুরে

নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ মিললো পুকুরে

ফরিদপুরের বোয়ালমারীতে বিকেলে নিখোঁজের পর সকালে আলিফ মোল্যা (৮) নামে এক স্কুল ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) সকালে স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে প্রেরণ করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে আলিফ নিখোঁজ হয়। সে উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে স্কুল ছাত্র আলিফ মোল্যা নিখোঁজ হয়। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। সকাল সাড়ে ৯টার দিকে সাতৈর ফকির ভিটা বিলের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মৃত ছাত্রের চাচা শামিম মোল্যা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ মিললো পুকুরে

আপডেট সময় : ০২:০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪