ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বিয়ে হয়নি শাকিব-বুবলীর:পরিচালক মোহাম্মদ ইকবাল

বিয়ে হয়নি শাকিব-বুবলীর

প্রতিদিনই নতুন তথ্য উঠে আসছে দেশ সেরা নায়ক শাকিব খান এবং তার বিয়ে নিয়ে। গুঞ্জন, চলতি বছরেই আবার বিয়ে করতে চলেছেন শাকিব। আর এই সময়েই দুই ‘প্রাক্তন স্ত্রী’ অপু বিশ্বাস এবং শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক নিয়েও নতুন তথ্য আসছে। আগেই বুবলী জানিয়েছেন শাকিবের সঙ্গে তার বিয়ে এবং সন্তান শেহজাদ খান বীরের জন্মের কথা।

এবার দুজনের সম্পর্ক নিয়ে নতুন দাবি করলেন শাকিবের বন্ধু এবং প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল। তার দাবি, শাকিবের সঙ্গে বুবলীর বিয়েই হয়নি। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অকপটে এ তথ্য জানিয়েছেন প্রযোজক, পরিচালক ও শাকিব খানের এক সময়ের কাছে মানুষ ইকবাল। এর আগে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারেও শাকিব-বুবলীর বিয়ে নিয়ে খোলাসা করেছেন তিনি।

ইকবাল বলেন, শাকিব-বুবলীর বিয়েই হয়নি। শাকিব এ কথা আমাকে একশো বার বলেছে। বুবলীর কাছে এখন যদি কাবিননামা থাকে সে তা দেখাক। সবাই সত্যটা জানুক। তবে শাকিবের কথা অসত্য নয়।

মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমা করার সময় ইকবাল জানতে পারেন শাকিবের সঙ্গে বুবলীর সম্পর্কের কথা। জানার পর স্পষ্ট ভাবে শাকিবের উদ্দেশ্য ইকবালের বক্তব্য ছিল ঠিক এমন- আপনি বাজে একটা কাজ করেছেন। এই নায়ক-নায়িকার বিয়ে নিয়ে জোর গলায় ইকবাল একাধিকবার বলেছেন তাদের বিয়ে হয়নি।

বলে রাখা ভালো, শাকিব খান ও ইকবালের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। একসঙ্গে যৌথভাবে তারা সিনেমাও প্রযোজনা করেছেন। সেই বন্ধুত্বে আজ ফাঁটল। নেপথ্যের কারণ স্পষ্ট নয়। তবে নিজেকে গোছাতেই সরে এসেছেন বলে জানিয়েছেন ইকবাল। বন্ধুত্বে ফাঁটল ধরলেও কষ্ট নেই ইকবালের। কথায় কথায় ইকবাল স্মরণ করিয়ে দেন যে, যখন পুরো ইন্ডাস্ট্রি শাকিবকে আলাদা করে দিয়েছে তখন একমাত্র তিনিই পাশে ছিলেন। পাশে থাকায় বিভিন্ন চাপ এলেও কখনো পিছু হাঁটেননি তিনি।

বুবলী-শাকিবের সম্পর্ক: শাকিবের হাত ধরেই সিনেমার জগতে প্রবেশ করেন বুবলী। জানা যায় যে, অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব। শেহজাদের জন্মের প্রায় দুবছর পরে শাকিবের সঙ্গে বিয়ে এবং তাদের সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। তার দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন তিনি।

বিয়ের পরেই চুপিসারে আমেরিকা চলে যান বুবলী। আর সেখানের একটি বেসরকারি হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় বীরের। গোপনে এই বিয়ে করলেও, বুবলীর ওই দাবির পরে সেই কথাকে মান্যতা দেন শাকিব। তারপরেই দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে।

শাকিব জানান, তাদের মধ্যে এখন আরও কোনও সম্পর্ক নেই। যদিও বুবলী দাবি করেন, এখনও তাদের বিচ্ছেদ হয়নি । তবে তারা আলাদা থাকছেন।

বেবি বাম্প: শাকিবের হাত ধরে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বুবলীর। এরপরে ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’সহ এক ডজন সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেন বুবলী। ২০১৯ সালে ‘বীর’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব ও বুবলী। তখনই বুবলীর বেবি বাম্প দেখা যায় বলে জানা গিয়েছে। তখনই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে আলোচনা শুরু হয়।

সিনেমাটি যৌথভাবে শাকিব-ইকবাল প্রযোজনা করেন। ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় সেদিন এফডিসিতে উপস্থিত ছিলেন ইকবাল। বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন তিনি। তাই পুরো শুটিং ইউনিটকেই এই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তিনি। তার দাবি, ওই সিনেমার গানের শুটিং করার সময়ে তিনি ক্যামেরাম্যানকে বলেন ক্যামেরায় যেন বুবলীর পেট দেখা না যায়।

ইকবাল বলেন, আমি সবই জানতাম। কিন্তু এইসব নিয়ে কখনই কথা বলতাম না। সিনেমাটির সত্ত্বেই বিষয়টি এড়িয়ে গিয়েছিলাম।

নেই কাবিননামা: ইকবাল দাবি করেন যে, শাকিব এবং বুবলীর বিয়েই হয়নি। তার দাবি, ওই সিনেমার শুটিংয়ের সময়ে যখন শাকিব তাকে বিষয়টি বলেন। শাকিব যে ঠিক কাজ করেননি সেটাও তাকে জানান তিনি। তার দাবি, আমাকে শাকিব একাধিকবার বলেছেন যে তাদের বিয়ে হয়নি। যদিও বুবলী তাদের ‘কাবিন’ হয়েছে বলে জানান। সেই কাবিননামা দেখাতে বললেও বুবলী সেটা দেখাতে পারেননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বিয়ে হয়নি শাকিব-বুবলীর:পরিচালক মোহাম্মদ ইকবাল

আপডেট সময় : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪