ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

রাজবাড়ীতে সাপে কেটে কৃষকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড় খোলা গ্রামে বিষধর সাপের কামড়ে মো. আক্কাস আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী একই গ্রামের মো. কহর আলী মন্ডলের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন আক্কাস আলী। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ পায়ে ব্যথা অনুভব করেন তিনি। আলো জ্বালিয়ে দেখতে পান পা থেকে রক্ত বের হচ্ছে। পরে ধারণা করা হয় তাকে সাপে কেটেছে।

পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয়ভাবে পরিচিত সাপুড়িয়া আহম্মদ সাপুড়িয়ার কাছে নিয়ে যান। সেখান থেকে পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। ওই অঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে।

কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, “এই অঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। গতরাতে আমার ওয়ার্ডের আক্কাস আলীকে সাপে কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন সকালে তাকে দাফন করা হয়েছে।”

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, “আমাদের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রয়েছে। কারও সাপে কাটা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিচ্ছি।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

রাজবাড়ীতে সাপে কেটে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০২:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫