ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নোঙর করা ট্রলার ডুবি: নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০২:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে একটি মাছধরার ট্রলার ডুবে গেছে বাল্কহেডের ধাক্কায়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৭) ও সুখচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে মো.আরাফাত (১৮) ।

সোমবার (২৮ জুলাই) ভোররাতে উপজেলার সুখচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের পাশের নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফছার মাঝির মালিকানাধীন একটি মাছধরার ট্রলার মেঘনার তীরে নোঙর করে রাখা ছিল। ট্রলারটিতে সে সময় আফছারসহ চারজন জেলে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ দিক থেকে আসা একটি অজ্ঞাত বাল্কহেড ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে যায়।

চিৎকার শুনে কাছের জেলেরা ছুটে এসে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। প্রায় এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিবের মরদেহ পাওয়া যায়। পরে আরেকটি মরদেহ উদ্ধার হয়। তবে বাল্কহেডটি ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। গভীর রাতে নোঙর করা ট্রলারে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নোঙর করা ট্রলার ডুবি: নিহত ২

আপডেট সময় : ০২:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫