ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সোনাপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিনের বাড়ি ফটিকছড়ির ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের সিকদারখীল গ্রামে। তার বাবার নাম মৃত আইয়ুব আলী।

পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে মালবাহী একটি ট্রাকের পেছনে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কা লাগে। এ সময় ট্রাকের চালক মো. জামাল উদ্দিন নিহত হন। একই এলাকায় মাইক্রোবাসের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ গুরুতর আহত হয়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাক দুটি থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষণ যানজট সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

আপডেট সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫