ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

বিমান দুর্ঘটনায় শোক, আপিল বিভাগে এক মিনিটের নীরবতা পালন

  • Meghla
  • আপডেট সময় : ১২:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের স্মরণে বিচার কাজ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় এই গভীর শোকের মুহূর্তে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এ নীরবতা পালন করা হয়।

সুপ্রিম কোর্টের এক বার্তায় বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দিনের বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে এক মিনিট নীরবতা পালন করার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি নির্দেশ প্রদান করেছেন।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

যাদের বেশিরভাগই ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সোমবারের এ দুর্ঘটনার কারণে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দেশে।

দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

বিমান দুর্ঘটনায় শোক, আপিল বিভাগে এক মিনিটের নীরবতা পালন

আপডেট সময় : ১২:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫