ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ-সমাবেশ অনুষ্ঠিত

শাপলা চত্তরে গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯শে জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ খেলাফত মসলিজ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমদু আল মামুন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক মামুনুল হক (দা.বা)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ মুত্তালিবের সংঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মানসুরুর রহমান খাঁন উপদেষ্টা, জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম ফয়েজী, সহ-সভাপতি হাফেজ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম সরকার, ইমাম-ওলামা পরিষদের গাইবান্ধা জেলা সভাপতি মুফতি মাহমুদুল হাসান কাসেমী, গোবিন্দগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, ইমাম-ওলামা পরিষদের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন, জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. আইয়ুব বিন উসামা, বাংলাদেশ যুব মজলিস, সুদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহা. আখতারুজ্জামান তারেক প্রমুখ।

গণ-সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি।’

তিনি আরও বলেন, দিল্লির দাসত্ব ও গোলামি থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়। বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিকে ব্যবহার করতে দেওয়া হবে না।

পরে আল্লামা মামুনুল হক গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরমধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মুফতী মাহমুদ আল মামুন, গাইবান্ধা-২ (সদর) আসনে হাফেজ আব্দুল মজিদ, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মাওলানা শাহ আলম ফয়জী, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) মাওলানা সাইফুল ইসলাম ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মুফতী আবু ইউসুফ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ-সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫