ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

হবিগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে রঙ্গিলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঙ্গিলা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর মধ্যহাটির নুরুল হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়- রঙ্গিলা মিয়া গত ৬দিন যাবত নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খুজাখুজি করে না পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পত্রপত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু তাতেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। শনিবার দুপুরে হঠাৎ করে সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ঘাতকেরা তার মরদেহ বস্তাবন্দি করে বস্তার ভেতর পাথর দিয়ে হাওরের পানিতে তলিয়ে দেয়। তিনি বলেন- বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অচিরেই এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

হবিগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫