ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা দাকোপ উপজেলার জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে দশটায় আমানত শেখ (৫৫) নামক এক জামায়াতের কর্মী মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোররাত ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসের শুরুতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত মাওলানা আবু সাঈদ (৫৫) খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানান, শনিবার ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে খুলনা থেকে আসা বেশ কয়েকটি বাস পার্কিং করে জামায়াতের নেতাকর্মীরা পাশের মডেল মসজিদে নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ থেমে থাকা একটি বাসের সামনে দাঁড়ানো ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাস পেছন দিক থেকে এসে বহরের একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন তিন জন। আহতদের মধ্যে আমানত শেখ (৫৫) নামক এক জামায়াত কর্মী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট সময় : ১২:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫