ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

ধানমন্ডিতে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি থানাধীন মিরপুর রোড এলাকায় নুরুল হক (৬০) নামে এক চালককে মাথায় আঘাত করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতে (১৭ জুলাই) ধানমন্ডির মোহাম্মদপুর রোড এলাকায়। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুষ্কৃতিকারীরা নুরুল হককে মাথায় আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়।

পরে আহত অবস্থায় নুরুল হককে উদ্ধার করেন তার পূর্ব পরিচিত আসিফ শেখ। ভোর সাড়ে ৫টার দিকে তিনি তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। আহত নুরুল হক ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তার পিতার নাম আব্দুল হাকিম।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত চালক মাথায় আঘাত পেয়েছেন এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

ধানমন্ডিতে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫