ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ড্রেনে পড়ে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর উদ্ধার মরদেহ

  • Meghla
  • আপডেট সময় : ১২:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু মো. ফাইম বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় মরদেহটি উদ্ধার করে।

নিহত শিশু ফাইম বাবু উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মো. সোহেল রানার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ফাইম তার এক প্রতিবেশী শিশুর সঙ্গে একটি ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। একপর্যায়ে সে হঠাৎ পা পিছলে পাশের ড্রেনের পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়।

পরিবার ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল ডেকে পাঠানো হয়।

দীর্ঘ তল্লাশির পর রাত ৯টার দিকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। ফাইমের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ড্রেনে পড়ে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর উদ্ধার মরদেহ

আপডেট সময় : ১২:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫