ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোসাইরহাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৭:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কুলচুরী পাতারচর গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে গোসাইরহাট থানায় পাঠানো হয়।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম জানান, স্থানীয় কবির হোসেন হাওলাদারের কাঠাল বাগানে থাকা একটি পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গোসাইরহাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫