ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

প্রখ্যাত অভিনেতা ধীরজ কুমার আর নেই

  • Meghla
  • আপডেট সময় : ০৬:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ভারতীয় প্রখ্যাত প্রযোজক ও অভিনেতা ধীরজ কুমার আর নেই। মঙ্গলবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

দীর্ঘদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন ধীরজ কুমার। সোমবার তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় বিনোদন জগতে ধীরজ কুমার এক উল্লেখযোগ্য নাম। ১৯৬৫ সালে বিনোদন দুনিয়ায় পদার্পণ করেন তিনি। কর্মজীবনের শুরুতে একটি ট্যালেন্ট কন্টেস্টে তিনি সুভাষ ঘাই ও রাজেশ খান্নার মতো তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নজর কাড়েন।

২১টিরও বেশি পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনেও তার অবদান অনস্বীকার্য। তার প্রযোজনা সংস্থা ‘ক্রিয়েটিভ আই’ এর ব্যানারে তিনি কিছু জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি তিনি ‘স্বামী’ এবং ‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’ এর মতো সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন। সম্প্রতি তাকে মুম্বাইয়ের একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাসিমুখে দেখা গিয়েছিল। সেখানে তিনি মঞ্চে উঠে বক্তব্যও রেখেছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

প্রখ্যাত অভিনেতা ধীরজ কুমার আর নেই

আপডেট সময় : ০৬:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫