ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

পাটক্ষেত থেকে ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের খানসামায় পাট ক্ষেত থেকে দেলোয়ার হোসেন নামে এক ভূট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানায়।

নিহত দেলোয়ার হোসেন (৬০) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ার মৃত ছলেমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ভুট্টা (পপকন) ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে খানসামার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের ও বাংলা ভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০টার পর পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে একই গ্রামের কৃষক পাট কাটতে গিয়ে পাটক্ষেতে কাদাযুক্ত অবস্থায় দেলোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা স্থানীয়দের খবর দেন। পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের জামাতা রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানসামা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

পাটক্ষেত থেকে ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫