ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

রাজধানীতে চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার ইস্পাহানি কলোনির একটি বাসা থেকে মোছা. সুফিয়া আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার এসআই মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার একটি বাসার ঝরনার পাইপের সঙ্গে ওরনা দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহটি ময়নাতদন্ত জন্য আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মেয়েটি সাইফুর রহমান খান নাঈম নামের চিকিৎসকের বাসায় গৃহকর্মীর কাজ করতেন, ওই বাসার গৃহকর্তা তার পরিবারসহ কক্সবাজার বেড়াতে গেছেন। ওই বাসায় আরো তিনজন গৃহকর্মী কাজ করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গৃহকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

ওই বাসার ড্রাইভার আব্দুল আউয়াল বলেন, ‘মেয়েটি প্রায় এক বছরের বেশি ওই বাসায় কাজ করত।

ভোররাতে বাথরুমে যাবে বলে যায়। তার কোনো সারা-শব্দ না পাওয়ায় দরজা ভাঙার জন্য অনেক চেষ্টা করেও না পেয়ে দরজার পাশে জানালার গ্লাস ভেঙে দরজার লক খুলে দেখি বাথরুমের ঝর্ণার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে ভোরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

রাজধানীতে চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫