ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ভয়াবহ সংঘর্ষের ছয় দিন পর আহত রিমন মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নবীগঞ্জ উপজেলার আনমনু গ্রামের বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। শনিবার দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সংঘর্ষে আহত পূর্ব তিমিরপুর গ্রামের অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ওই সংঘর্ষে উভয় পক্ষের দুইজন নিহত হলেন।

প্রসঙ্গত, গত ৩ জুলাই বিকেলে নবীগঞ্জ শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে আশাহীদ আলী আশার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে আনমনু ও পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে।

গত সোমবার (৭ জুলাই) সকালে উভয় গ্রামের মানুষ পূর্ব ঘোষণা অনুযায়ী নিজ নিজ এলাকায় প্রস্তুতিমূলক বৈঠক করেন। বিকেল ৩টার দিকে মাইকিংয়ের মাধ্যমে সংঘর্ষে জড়ান দুই গ্রামের শত শত মানুষ। এতে শতাধিক দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হয় এবং অন্তত শতাধিক ব্যক্তি আহত হন। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, রিমন মিয়ার মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু

আপডেট সময় : ০৩:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫