ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০১:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়া হলে রাতে তিনি মারা যান। নিহত জিল্লুর রহমান কালিয়া কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে কুলশুর গ্রামের শহীদ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর গ্রামের দুই দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এর জের ধরে বাবুপুর ফুটবল দলের সমর্থকেরা প্রতিপক্ষ কুলশুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান সরদারকে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগকাটাসহ এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। আহত ব্যক্তিকে স্বজনেরা উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আরো জানান, কুলশুর গ্রামের জিল্লুর রহমান নিহতের ঘটনায় অভিযান চালিয়ে বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখকে (২০) আটক করেছে পুলিশ। বর্তমান ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা

আপডেট সময় : ০১:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫